বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারভেজ মল্লিকের অনুসারীরা সকালে একটি কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আজিজুল বারী হেলালের অনুসারীরা সেখানে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।,

আহতরা হলেন- পারভেজ মল্লিক গ্রুপের শান্ত (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান বুলু (৩৮)। অপরদিকে হেলাল গ্রুপের জাহিদুল ইসলাম জাহিদ (৩৫), ইমরান শেখ (৩০)।

স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ অভিযোগ করেন, এটি পরিকল্পিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। পারভেজ মল্লিকের কর্মসূচি বানচাল করতেই প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে।

এদিকে স্থানীয়দের মতে, রূপসায় বিএনপির দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবারের এই হামলা সেই দ্বন্দ্বেরই সাম্প্রতিক রূপ বলে তারা মনে করছেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কর্তৃপক্ষকে ম্যানেজ করে শ্রেণিকক্ষেই চলে কৃষ্ণলাল মন্ডলের কোচিং বাণিজ্য

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল শুরুর আগেই শ্রেণিকক্ষেই রমরমা কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক কৃষ্ণলাল মন্ডল। মঙ্গলবার (২২ এপ্রিল)

ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি কপি: বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২

সারা বছরই সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি করা হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারা বছর সূলভ মূল্য পণ্যসামগ্রী বিক্রি করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে

শাহজাদপুরে ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রতনকান্দি গ্রামের সার্বিক উন্নয়ন সমস্যা সমাধানের করণীয় ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ৯টায়

২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করে এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির

সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে ৪০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে শীতবস্ত্র