বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের শাস্তির দাবি করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।

নিহত কবির হোসেন চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে ও একই ইউনিয়নের (২নং) ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।

বুধবার (১৯ মার্চ) রাত ১০ টার দিকে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসন মারা গেছেন। নিহতের মরদেহ পরিবারের বাড়িতে আনার ব্যবস্থা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি’র দু গ্রুপের সংঘর্ষে হয়। এসংঘর্ষে উভয়পক্ষের ৮ নেতাকর্মী আহত হয়।

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা জানান, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপি’র সদস্য সচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার সন্ধায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ঘটনারস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। কেজির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি (০১৭২৭-২১২১৫৯) ফোন রিসিভ করেনি। একারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও পথে বেশ কয়েকটি

বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার

ভারতকে থামাতে না পারলে আইসিসির কাজ বন্ধ করা উচিত: আজমল

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সাঈদ আজমল ও আব্দুল রাজ্জাক এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, আইসিসি স্বাধীনভাবে কাজ করতে

স্টারলিংক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ৯০ দিনের মধ্যে চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। চলতি মাসে প্রধান

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই

কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি- জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। এ দেশ সৃষ্টি হয়েছে নিজের অধিকার,