বিএনপির দলীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন। তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।

জানা গেছে, গত বুধবার (২৯ জানুয়ারি) আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক সম্মেলনে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমনকে বিএনপির মঞ্চে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দীনের পাশের চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। তখন ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয়সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এদিকে বিএনপির দলীয় সম্মেলন মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, ‘এলাকার স্বার্থে আমরা তখন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। এখন বিএনপির পদ না পেলেও পাওয়ার আশা করছি।’

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দীনের বক্তব্য নিতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারত সীমান্তে টয়লেট বসাচ্ছে পাকিস্তান, উদ্বিগ্ন দিল্লী!

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবার জানা। এ বৈরিতার ধারাবাহিকতায় সীমন্তেও উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। কিন্তু এবার পাকিস্তান করেছে এক অস্বাভাবিক কাজ। আন্তর্জাতিক সীমান্তের ১৫০

ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা হজ এজেন্সিগুলোর ৩৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় অফিসে মারধর, নারীসহ আহত ১০ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১০ শিক্ষার্থী

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকে তিনি ‘বড়

ফ্লোটিলা নৌবহর আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট: গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। শুক্রবার

ইসিতে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান কমিশনের