বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই পদে আসীন করার সিদ্ধান্ত হয়।

স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।,

খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। তবে দলটির পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কিন্তু বিএনপির গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ২ অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনিই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়রম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই ধারার নিয়মে তারেক রহমান ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করেন।

এখন খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ৩ অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন। সেখানে বলা হয়েছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়াারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়াারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন। গঠনতন্ত্রের এ বিধানের কারণে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নিযুক্ত হলেন।,

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছে। করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়। শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারবেন না এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। ফলে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি আর রাজনীতিতে ফিরে আসেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি মারা যান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিছিল বের করার চেষ্টা স্থানীয়রাই ধরে ফেললো আ. লীগ কর্মীদের, ১৩ জনকে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট: খুলনায় মিছিল বের করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু এগোতে পারলো না স্থানীয়দের বাধায়। তারা ধরে ফেলে মিছিলকারীদের। পরে

এবার টাঙ্গাইলে ডাকাতের কবলে শিক্ষা সফরের চার বাস

জহুরুল ইসলামের স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের চারটি স্কুলবাস। ডাকাতরা বাস থেকে লুট করেছে মালপত্র। গত ১০

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ভার্সন: দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। রবিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায়

গঙ্গা চুক্তি নবায়নে ভারতের উদ্যোগ, বাড়তি পানি চাওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। এর আগেই চুক্তির শর্তাবলি নতুন করে পর্যালোচনা ও ভারতের স্বার্থের ভিত্তিতে

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক

ইরানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল

ডেস্ক রিপোর্ট: ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আবাসিক ভবনগুলোর ওপর এ হামলা