বিএনপির কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে যুবক

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে হেলমেট পড়ে এসে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে দুই যুবক। সোমবার দিবাগত রাত অনুমান আড়াইটার পর চট্টগ্রামের পটিয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি।,

পটিয়া কলেজ গেইটের পাশে বিএনপির কার্যালয়ের সিঁড়ি গোড়ার দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখা হয়। একইভাবে পটিয়া পৌরসভা বিএনপি নেতা গাজী আবু তাহেরের মুন্সেফ বাজার এলাকার বাসভবনের দেয়ালে, পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলামের সুচক্রদন্ডী এলাকার বাড়ির দেয়ালসহ বিভিন্ন দেয়ালে দেয়ালে এ চিকা মারে। বিএনপির দলীয় কার্যালয়ে জয় বাংলা চিকা দেখে সাধারণ মানুষ বিস্মিত। এ খবর ছড়িয়ে পড়ার পর দুপুরে পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের নেতৃত্বে একটি টিম ভিন্ন রং দিয়ে দেয়ালের চিকা মুছে ফেলে।

পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপন জানান, হেলমেট পড়ে দুই যুবক বিএনপির কার্যালয়ের সিঁড়ির দেয়ালসহ কয়েকজন নেতার বাসভবনের দেয়ালে জয় বাংলা শেখ হাসিনা লিখে পালিয়েছে। হেলমেট পড়ে আসা দুই যুবকের সিসি টিভির ফুটেজ সংগহ করেছে। এর আগেও আওয়ামী লীগের এ চক্রটি পটিয়া ইন্দ্রপুলের ডিভাইডারে একই লেখা লিখেছিল। দিনের আলোতে সাহস পাইনা এসব চিমা মারে।

পটিয়া থানার ওসি মো: নুরুজ্জামান বলেন, পটিয়া বিএনপির অফিসে জয় বাংলা চিকার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে৷ বিএনপির পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ করেনি। জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছেন বলে ওসি জানান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুন্সিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত, আহত ১৪

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের

বেঁচে নেই শিশু সাজিদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হলেও সে বেঁচে নেই। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে.

রায়গঞ্জে ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে মালিক সমিতির সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সরকার কর্তৃক আসন্ন “বোরো ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

“দুর্নীতি অনুসন্ধানে ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা: সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও সাংবাদিক মুন্নী সাহার অন্তর্ভুক্তি”

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের অংশ হিসেবে, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নির্দেশনা অনুসারে,

খোকশাবাড়ী যুব সমাজের উদ্যোগে রাস্তা চলাচলের জায়গা দখলমুক্ত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আমির হোসেন ও সাবেক ইউপি সদস্য গোলাম মওলা দেয়াল তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা নিরসনে নুর মোহাম্মাদ, জাহাঙ্গীর আলমও

বেলকুচিতে শিশুমেলা বিদ্যানিকেতন এ ইসলামী আলোচনা সভা ও কোরআন সবক প্রদান

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুমেলা বিদ্যানিকেতন এর উদ্যোগে ইসলামী আলোচনা সভা, শিক্ষার্থীদের কোরআন হাতে দেওয়া ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭