বিএনপির কমিটিতে আ.লীগের দোসর ও মৃত ব্যক্তি

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির তিনটি ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ ও জামায়াতপন্থিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে সম্মেলন স্থগিত করা হয়েছে।

সম্মেলন স্থগিতের জন্য মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক পত্রে জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বজুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃত পারুল বেগমকে সদস্য, গোয়ালবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সদস্য মনির সিদ্দিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক লীগের সদস্য ফয়েজ আহমদকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। যা অনিয়ম ও প্রশ্নবিদ্ধ। এসব কারণে উক্ত তিনটি ইউনিয়নের কমিটি গঠন ও সম্মেলন স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা বলেন, শুধু এই তিনটি নয়, উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় নানা অনিয়মের অভিযোগ মৌখিক ও লিখিতভাবে এসেছে। জেলা কমিটি থেকে পাঠানো চিঠিও তারা পেয়েছেন। আহ্বায়কসহ কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: সুনির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা (৫ আগস্টের পর)

যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ

বেলকুচিতে আ’লীগ নেতার বসত বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দৌলতপুর

সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত: মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অগ্রগতি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, যা এখনো হয়নি: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে

সিরাজগঞ্জে জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে ইমামকে চাকরিচ্যুতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম হোসেন সিরাজীকে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার অভিযোগে বিনা নোটিশে