বিএনপির ওপর ভরসা করে ঝুঁকি নেবেন সেইটাও ভরসা পাচ্ছেন না, সব কূল হারিয়ে ফেলেছেন ড. ইউনূস: রনি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব কূল হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ইদানীং ড. মুহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, কথাবার্তা তার কোনোটারই কোনো ধারাবাহিকতা নেই। তার দীর্ঘদিনের সঙ্গী, সাথি, সাহায্যকারী সেই ছাত্র-জনতা, যারা তাকে নিয়োগ দিয়েছেন, সেই মাস্টারমাইন্ড, সেই হাসনাত, সারজিস, জামায়াতের আমির থেকে শুরু করে যারা আছেন, এখন তাদের সবার মধ্যে কেমন যেন একটা শত যোজন দূরত্ব দেখা দিয়েছে।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা বলেন, ‘এরপর তিনি বন্ধু হিসেবে বিএনপিকে যেভাবে নিয়েছেন, ওটার মধ্যে কোনো বন্ধন তৈরি হচ্ছে না। বিএনপি তাকে পাম্প দিচ্ছে; কিন্তু বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ বায়ু দিচ্ছে; কিন্তু বিশ্বাস এবং আস্থায় আনতে পারছে না। একইভাবে বিএনপির ওপর ভরসা করে ড. ইউনূস যে ঝুঁকি নেবেন এটাও তিনি ভরসা পাচ্ছেন না।

ফলে এখন তিনি কূলহারা রমণী যে রকম হয়, ঠিক ওই রকম সব কূল হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, ‘চীন সফর থেকে এসে সেনাপ্রধান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এরপর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এর মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে তার বৈঠকটি ভীষণ রকম দৃষ্টান্তহীন, নজিরবিহীন। অতীতে এ রকম নজির দেখা যায়নি।

এ ঘটনার পর সারা বাংলাদেশে খবর ছড়িয়ে পড়ে বা গুজব ছড়িয়ে পড়ে যে জরুরি অবস্থা অনিবার্য, জরুরি অবস্থা আসছে, সেনাশাসন আসছে ইত্যাদি। পরবর্তী সময়ে দেখা গেল, গুজবের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেন চিন্তিত না হন, ভুল না বোঝেন বা তার কর্মশক্তি হারিয়ে না ফেলেন, সে জন্য তাকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন সেনাপ্রধান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের করে র‌্যাব কর্মকর্তা আলেপ

ঠিকানা টিভি ডট প্রেস: আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে। তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে

খুলনা-১ আসনে আমাকে চূড়ান্ত করেছে জামায়াত: কৃষ্ণ নন্দী

নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার ব্যাপারে গুঞ্জন আগে থেকেই। সম্প্রতি জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে দলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিবিসিকে সাক্ষাৎকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে যখন যুক্তরাজ্য সফর করেন, সেই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তাকে সাক্ষাৎ দেননি।