বিএনপির অর্ধশতাধিক নেতকর্মীর জামায়াতে যোগদান

ডেস্ক রিপোর্ট: পাবনার চাটমোহরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপিপন্থী নেতাকর্মী সমর্থক।

জামায়াতে ইসলামী মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. হোসাইন আহম্মেদের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলি আজগর।

চাটমোহর উপজেলা জামায়াতের আমির মওলানা মো. আব্দুল হামিদ জানান, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, জামায়াতে ইসলামি চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমূখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিরোজপুরে ৩ আসনের জামায়েতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিন টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামি ফাউন্ডেশনের

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি

টেকনাফে দুই পক্ষে দফায় দফায় গোলাগুলি, গ্রামজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সংলগ্ন এলাকা রঙিখালীতে দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপত্যে বিস্তারের দ্বন্দ্বে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাতভর থেমে থেমে গুলির শব্দে

নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে যা লিখলেন পিনাকী

ঠিকানা টিভি ডট প্রেস: নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। আজ

জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে জামায়াতে ইসলামী সমর্থিত নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করলে জামায়াতের তিন পুরুষ কর্মীকে মারধর করা হয়েছে

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার এ র‍্যালীটি মিয়ারবাজার থেকে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন