বিএনপির অভিযোগ: মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য তথ্য প্রচার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার করা হচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার (১ নভেম্বর) মাঝরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।,

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে বলা হয়, ‘পুরোনো সংবাদ সম্মেলনের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিবের কণ্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গণমাধ্যমে প্রচার করা হয়েছে—যেখানে বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন। এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে। দেশের জনগণসহ দলের নেতা-কর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আহ্বান জানাচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি

যুবদল নেতা আরিফ হত্যা: মাস্টারমাইন্ড হিসেবে সুব্রত বাইনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মো. আরিফ সিকদার হত্যাকাণ্ডে রাজনৈতিক সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।

বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছে তেহরান, ঐক্যের ডাক খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বিক্ষোভকারীদের

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক-নিউজার্সি, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদর উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১ অক্টোবর) সকালে

রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় এ