বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

ডেস্ক রিপোর্ট: বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা।,

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর বৌশেরহাটে এই যোগদান অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।,

তিনি বলেন, সোমবার বিকেলে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌশেরহাটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, আলহাজ মন্টু খান, মাহাবুবুল আলম বাবুলসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৪০টি পরিবারের নারী-পুরুষ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। তারা ওই ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জয়দেব সিং-এর নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কৃষকলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক!

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়েছেন আবার কেউ গা ঢাকা দিয়েছেন। কেউ আবার লেবাস পাল্টে ভিড়ছেন অন্য

সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকালে সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ভোলার বটতলায় ১ নং ওয়ার্ড সেস্বাসেবক

নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার

ভারতে অবস্থানরত বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্‌ঘাটিত হয়েছে। তারা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন। ভারতীয় গোয়েন্দা

র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষ বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের নারী

কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

কানাডা প্রতিনিধি: কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গতকাল রোববার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ। রাস্তার দুই পার্শ্বে বড় বড়