বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, দেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির পাওয়া যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে।

তিনি বলেন, সোমবার সকালেও দেশের কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পর কেন্দ্রীয় অফিসে যখন খবর দিলাম, তারা যাচাই করে আমাকে জানাল ঘটনা ঘটেছে এক রকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে আরেক রকমভাবে।’

একটি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সঙ্গে দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা তাদের অবস্থান থেকে যেসব মিডিয়া হাউসের সঙ্গে সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে কোন একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা তারা করছেন।

সোমবার সন্ধ্যায় একটি ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এ অভিযোগ করেন। রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোপালগঞ্জে মাদকসহ ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে। সোমবার (২০ জানুয়ারি)। রাতে গোপালগঞ্জ

অবৈধ বাঁধে ৩০ বছর ডুবে ছিল দুই হাজার বিঘা জমি, পাইপলাইনে মিলল মুক্তি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা নতুনপাড়া গ্রামের ‘কান্দর’ ও ‘গারা ক্ষেত’ এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে চলা জলাবদ্ধতার অবসান ঘটেছে। এলাকাবাসীর অর্থায়ন এবং

এনায়েতপুরে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬মার্চ)বেতিল বাজারে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান

তাড়াশে গৃহকর্তার হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশের বাঁশবাড়িয়া দক্ষিন পাড়ায় গৃহকর্তা সেলিনা পারভিন ও তার স্কুল শিক্ষিকা মেয়ের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার

ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবারও চালু টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭

কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই, হাসিনার মতো পালিয়ে যেতে হবে: কর্নেল অলি

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি