বালু নিয়ে খেলায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক ‘আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি’

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় চার বছরের শিশুকে পুকুরে ফেলে দেন এক শিক্ষক। উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শুক্রবার ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।’

অভিযুক্ত শাহজাহান বুড়িচং উপজেলা সদরের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে শাহজাহানকে শিশুটির মায়ের সঙ্গে ঝগড়া করতে দেখা যায়। এ সময় তিনি পুকুরে ফেলার কথা স্বীকার করেন। শিশুটি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এজাহারে বলা হয়, বুড়িচং থানার পূর্বপাড়ার বাসিন্দা নজির আহম্মেদের দুই মেয়ে–চার বছরের মিফতাহুল মাওয়া ও ১০ বছরের গালিবা সুলতানা বালু নিয়ে খেলা করছিল প্রতিবেশী শাহজাহানের বাড়ির সামনে। এতে তিনি উত্তেজিত হয়ে মিফতাহুলকে মারধর করে পুকুরে ফেলে দেন। এ সময় গালিবা চিৎকার করলে শাহজাহান তাকেও মারধর করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটির মা শামছুন নাহার তানিয়া অভিযুক্ত শাহজাহানকে বলছিলেন, ‘আপনার মধ্যে কি মনুষ্যত্ব নাই? আমার বাচ্চাকে এভাবে পানিতে ফেলে দিলেন! একটু বালু ফেলে দিয়েছে বলে বাচ্চাকে পুকুরে ফেলে দেবেন?’ তখন ওই ব্যক্তি পাল্টা বলেন, ‘তোমার বাচ্চা নাকি কার বাচ্চা– এটা আমি দেখব না। আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি। তোমার বাচ্চা আমার এখানে আসবে কেন?

শিশুটির মা তানিয়া বলেন, ‘আমার সন্তানকে মাস্টার শাহজাহান হত্যার চেষ্টা করেছেন। আমি প্রশাসনের কাছে বিচার চাই। ঘটনার সময় যদি আমার বড় মেয়ে উপস্থিত না থাকত, তাহলে বাচ্চাকে হত্যা করা হতো।’

ঘটনার পর শাহজাহান আত্মগোপনে চলে যান। তাঁর মোবাইল পাওয়া গেছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, শুক্রবার সকালে শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশ অমান্য করে ফোটানো আতশবাজি থেকে রাজধানীর মিরপুরে একটি ভবনে আগুন লেগেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এর একটি বহুতল

প্রথমবার জামায়াতের কোনো আমিরের বইমেলা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে একুশে বইমেলা পরিদর্শন করেছেন। স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো

রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের করে র‌্যাব কর্মকর্তা আলেপ

ঠিকানা টিভি ডট প্রেস: আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে। তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ

জাতীয়-স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনও সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক সঙ্গে কখনও সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।