বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঠিকানা টিভি ডট প্রেস: বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার পর নিজ ফেসবুকে পেইজে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

ফেসবুকে আসিফের দেওয়া পোস্টটি তুলে দেওয়া হলো- প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার এর কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম।

তিনি পোস্টে আরও উল্লেখ করেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা-সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনবোধ করলাম। আমার বাবা একজন স্কুলশিক্ষক। আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যেকোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোন লাইসেন্স করতেই পারে। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোন কাজের জন্য আবেদন করা হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

অনলাইন ডেস্ক: ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ইরানে সৃষ্ট

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই

রংধনু মডেল স্কুলের ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের ৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রংধনু মডেল স্কুল এ্যান্ড কোচিং থেকে ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি একে জাতির নবজন্মের মহোৎসব হিসেবে বর্ণনা করেছেন।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর