নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তখন জানাজা নামাজের মাঠ থেকে মনির খানের আইফোন ১৪ প্রো ম্যাক্স চুরি হয়ে যায়।
সংগীতশিল্পী নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। তিনি সেটা খেয়াল করেননি। জানাজার মধ্যে এ ধরনের চুরির ঘটনা খুবই দুঃখজনক বলেছেন তিনি।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, জানাজাতে আমরা উপস্থিত ছিলাম। নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। তিনি সেটা খেয়াল করেননি। জানাজার মধ্যে এ ধরনের চুরি ঘটনা খুবই দুঃখজনক।
মহেষপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, শিল্পী মনির খানের বাবা মারা গেছে এটা শুনেছি। তবে তিনি যে এলাকায় আসছেন আমরা সেটা জানি না। তার মোবাইল চুরি হয়েছে এটাও আমাদের জানাননি। এরকম কিছু ঘটে থাকলে সেটা খুবই দুঃখজনক।
মনির খানের বাবা বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।'
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.