বাবরি মসজিদ ইস্যুতে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুনের নতুন দল গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক ও দল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ূন কবির নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙার খাগড়ুপাড়া মোড়ে এক জনসভা থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলের আত্মপ্রকাশ ঘটান। এ সময় তিনি জানান, নতুন এই দল সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করবে।

টিএমসি থেকে তার বহিষ্কারের পরই নতুন দল গঠনের সিদ্ধান্ত নেন হুমায়ূন কবির। সম্প্রতি ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ উদ্বোধনের ঘোষণা দেওয়ায় দলটির সঙ্গে তার দ্বন্দ্ব চরমে ওঠে। সে প্রসঙ্গে হুমায়ূন কবির বলেন, সংবিধান তাকে মসজিদ নির্মাণের অধিকার দিয়েছে, তাই তার বক্তব্যে অন্যায় কিছু নেই। ইতোমধ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় নতুন দলকে ঘিরে ফ্লেক্স ও ব্যানার টানানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে— ‘পশ্চিমবঙ্গের জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা’।

এদিকে, আরএসএস প্রধান মোহন ভাগওয়াত অভিযোগ করেছেন, হুমায়ূন কবিরের এই উদ্যোগ নির্বাচনী স্বার্থে বাবরি মসজিদ বিতর্ক পুনরুজ্জীবিত করার রাজনৈতিক ষড়যন্ত্র, যা হিন্দু বা মুসলিম—কারওই উপকারে আসবে না। তবে এসব অভিযোগ নাকচ করে হুমায়ূন কবির পাল্টা দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরএসএসকে রাজনৈতিক বিতর্ক তৈরিতে পরোক্ষভাবে সহায়তা করছেন।

নতুন দল ঘোষণার পর রাজ্য রাজনীতিতে আলোচনার পারদ চড়তে শুরু করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাবরি মসজিদ ইস্যুতে ধর্মীয় ও রাজনৈতিক সংবেদনশীলতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে,

‘লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখর হবে আরাফাতের ময়দান

নিজস্ব প্রতিবেদক: মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল। আজ ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে পবিত্র আরাফাতের ময়দান। পাপমোচনের আকুল বাসনায় মহান আল্লাহর

সলঙ্গায় অবাধে কাটা হচ্ছে মাটি, তোলা হচ্ছে বালু’ নিরব প্রসাশন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফুলজোর নদীর বকুল তলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি করে আসছে একটি প্রভাবশালী

৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০১৯ ও ২০২৫ সালে

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নাতিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন বনি আমিন

নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ অগাস্ট রবিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বনি আমিন। তিনি লিখেছেন, তার নাতি আইজায়া আমিন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছে। পোস্টে

পূরণকৃত ব্যালট পেপার দেওয়া সেই পোলিং অফিসারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ দুইটি