বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা আজিজনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

২৪ আগস্ট, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে

আজিজনগর ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনা জানাজানি হয় ২৫ আগস্ট সন্ধ্যার দিকে।

এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মোঃ ইমরানকে আটক করেছে লামা থানাধীন আজিজনগর ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত ইমরান একই এলাকার নুর আহম্মদ বাসির ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২৪ আগস্ট ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। এই সুযোগে বিকেল সাড়ে ৫ টার সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে।

ঐদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কেউকে কিছু বলতে পারেনি। পরেরদিন ২৫ আগস্ট বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি আস্তে আস্তে জানা জানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় মেম্বার মিলে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় মেম্বার মো: আবুল হাসেম জানায়, ধর্ষণের বিষয়টি সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পৃুলিশে দিয়েছি।

আজিজনগর ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, আসামীকে ফাঁড়িকে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ও ভিকটিমের পরিবারসহ আসামীকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসের বলেন, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেকআপের জন্য পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা

১০৫ আসনে জয় পাবে জামায়াত, বিএনপি ১০১ আসনে: আইআইএলডির জরিপ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টিতে, আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে জয় পাবে বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করা হয়েছে। সোমবার

মাওলানা আব্দুল্লাহ আল আমীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসীরে কুরআন সুমিষ্ট ভাষী বক্তা ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল আমীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উনি একজন কুরআনের গবেষক ও ইসলামী বক্তা।

সাত বছর পর বিএনপির বর্ধিত সভা চলছে, বক্তব্য রাখবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সাত বছর পর বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বর্ধিত সভা করেছিল দলটি।

আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি

বিএনপি নেতা অমর কৃষ্ণর উদ্যোগে ৪’শ শীতার্তদের কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাসের নিজ উদ্যোগে পৌর এলাকায় চারশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী)