বাতিল হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব বলেন আইন উপদেষ্টা। তিনি জানান, আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এর ফলে আগের সরকারের মনগড়া ৯০ শতাংশ রাজনৈতিক মামলা বাতিল হবে।’

তিনি জানান, বিগত সরকারের আমলে জাতির পিতা এবং জাতীয় পতাকা অবমাননা নিয়ে যেসব মামলা হতো সেগুলোসহ ৯টি ধারা বাতিল হয়েছে। বাতিল হওয়া ৯টি ধারায় ৯৫ শতাংশ মামলা হতো, যা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং ধর্মীয় উস্কানিমূলক মামলাগুলোকে দ্রুত আমলে নেয়ার ব্যাপারে নতুন ধারা যুক্ত করা হয়েছে সাইবার সিকিউরিটি আইনে।

আইন উপদেষ্টা আরও বলেন, তিনটা আইনের অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সীমানা পুনঃনির্ধারণ’ আইনের খসড়া অনুমোদন। সিভিল প্রসিডিউর কোর্ট-সিপিসি আইনের অনুমোদন। এর ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

তিনি বলেন, যেকোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া হবে না। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে অনেকে বিদ্বেষমূলক আচরণ এবং অশালীন বক্তব্য দিয়েছেন। ভিন্নমতের প্রকাশ শালীনভাবে হওয়া প্রয়োজন। নারী সংস্কার কমিশন শুধুমাত্র তাদের সুপারিশ দিয়েছে।

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ৫ জুন থেকে ১৪ জুন এই ১০ দিন ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কাজের ব্যাঘাত যাতে না হয় তাই এর আগে ১৭ এবং ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রদল অফিসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলা-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় বুধবার বিকেলে যুবলীগ ও

শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার।

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের কার্গো ভিলেজের আগুন

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার তিন ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো ঘটনাস্থল থেকে উঠছে কালো ধোঁয়ার

ভারতের নিষেধাজ্ঞার প্রভাব শুরু পণ্য রপ্তানিতে

নিজস্ব প্রতিবেদক: স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। শর্ত অনুযায়ী তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য,

চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করে দিলেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী