বাতিল মতবাদের সাথে কোনো জোট নয়: উলামা-মাশায়েখ সম্মেলনে আলেম ওলামাগণ

নিজস্ব প্রতিবেদক: বাতিল মতবাদের সাথে কোনো জোট করা হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মওদূদী ১৯৪১ সালে বাতিল আক্বিদা নিয়ে জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমরা ১৯৪১ সালের মওদূদীর ইসলাম মানি না। আমরা দেড় হাজার বছর আগের মদিনার ইসলাম মানি। মওদূদী পবিত্র কোরআন ও হাদিসের ভুল ধরে ভ্রান্ত মতবাদ ছড়িয়েছেন। এদেশে পীর মাশায়েখ আলেম ওলামাদের মাধ্যমেই ইসলাম এসেছে। হকপন্থী ইসলাম প্রিয় জনগণ কোনো ভ্রান্ত মতবাদের ধোঁকাবাজিতে পড়বে না। আজ রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষ আলেম ওলামাগণ এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

সম্মেলনে শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা শায়খ জিয়া উদ্দীন, দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক মাওলানা খলীল আহমদ কুরাইশী, আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদভী, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী, পীর সাহেব জৈনপুরের লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আব্দুর রহিম, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা আরশাদ রহমানী। জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে ১৩ দফা প্রস্তাবনা পেশ করা হয়।

প্রস্তাবসমূহ হচ্ছে,ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে। আজকের সম্মেলন মনে করে, এই চুক্তির ফলে ইসলামী মূল্যবোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে, জুলাই জাতীয় সনদ ২০২৫ এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, জাতীয় শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে প্রাথমিক স্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে,রাজনৈতিক অনিশ্চয়তা ঘুচাতে এবং জনমতের প্রতিফলন ঘটাতে ঘোষিত সময়ের মধ্যেই জাতীয়নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করতে হবে। সাথে সাথে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ও পেশিশক্তির মহড়া বন্ধ করতে হবে; রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, শরীয়ার সীমারেখার আলোকে নারী সমাজ অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

একই সাথে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে, সমকামিতা ও ট্রান্সজেন্ডারসহ ইসলামবিরোধী সকল পরিকল্পনা বন্ধ করতে হবে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, ২১ সালের মোদীবিরোধী আন্দোলন এবং ২৪ এর গণহত্যার বিচার তরান্বিত করতে হবে, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ধর্মঅবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে, অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে, গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে, পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বন্ধ করতে হবে, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সকল প্রকার জুলুম, বৈষম্য, চাঁদাবাজি ও মসজিদ-মাদরাসা দখল করার অপরাজনীতি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশে নিযুক্ত

শেখ হাসিনাকে তার অবস্থান বুঝিয়ে দেয়া হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি, যতটা

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে

১৫ মিনিট পরপর গাজায় বোমা ফেলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মিনিট পরপর বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে অবিরত বোমা ফেলছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার

সলঙ্গায় আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে হামলার শিকার কমিশনের সদস্যরা

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে ভূমিদস্যুদের একটি সংঘবদ্ধ দখলদার চক্র লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে কমিশনের সদস্যদের ওপর। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে

সলঙ্গা ইসলামিয়া বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠনেও ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন