বাণিজ্য উত্তেজনার মধ্যে বেলারুশ-রাশিয়া যুদ্ধ মহড়ায় যোগ দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যে ভারতের সেনারা রাশিয়া নেতৃত্বাধীন ‘জাপাদ-২০২৫’ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এতে মস্কোর সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক আরও স্পষ্ট হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্কের কারণে টানাপোড়েনে পড়েছে।,

রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা টাস এ খবর জানিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশটি ৬৫ জন সেনা সদস্যকে পাঁচ দিনের এই সামরিক মহড়ায় পাঠিয়েছে। রাশিয়া ও বেলারুশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মহড়া ছিল এক ধরনের শক্তি প্রদর্শন, যেখানে আক্রমণ পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি যাচাই করা হয়।

এই মহড়ায় প্রায় ১ লাখ সেনা অংশ নেয়। এতে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজও প্রদর্শন করা হয়। ন্যাটো দেশগুলোর সঙ্গে উত্তেজনা চরমে থাকার সময়েই মহড়াটি অনুষ্ঠিত হলো। এর মাত্র কয়েক দিন আগে পোল্যান্ডে রাশিয়ার ড্রোন ভূপাতিত হয়েছিল।,

সামরিক পোশাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ‘আজ আমরা জাপাদ ২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনা করছি।’

রাশিয়ার দাবি অনুযায়ী, শুধু ভারত নয়, বরং ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কঙ্গো গণপ্রজাতন্ত্রী (ডিআরসি) এবং মালির সামরিক দল ও কনটিনজেন্টও এই মহড়ায় অংশ নেয়।

তবে ভারতের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে। সম্মানজনক কুমায়ুন রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন নেতৃত্ব দিয়েছে এই অংশগ্রহণে, যার লক্ষ্য ছিল রাশিয়ার সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক আস্থার চেতনা আরও জোরদার করা। বিশ্লেষকরা মনে করছেন, এ অংশগ্রহণে অনেকের ভ্রু কুঁচকেছে, কারণ এটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ায় তার একটি গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে যাচ্ছে-যে দেশকে চীনের পাল্টা ভারসাম্য হিসেবে দেখা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফুল, প্রতিবাদে ভাঙচুর করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরের শিববাড়ি

যদি মনে করেন প্রশাসন দূর্বল, তাহলে আপনাদের ভূল হবে -সিরাজগঞ্জ জেলা প্রশাসক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দূর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করবো তাহলে আপনাদের ভূল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

ঠিকানা ডেস্ক: মালয়েশিয়ার শিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মালয়েশিয়া টুডে এতথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সিভিল

মেহেরপুরে স্ত্রী হত্যায় রেজাউলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে সাজ্জাদ হোসেন (২৬) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায়

ট্রেনে ঈদের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মে, চলবে ১০টি বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল