বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ লং মার্চ শুরু হয়। বিকেল ৪টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেট দিয়ে তাদের লংমার্চ থামিয়ে দেয় পুলিশ।

সরেজমিনে দেখা যায়, লং মার্চ এগোতে না পাড়ায় জুলাই ঐক্যের লোকজন প্রগতী সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে, পুলিশের রাস্তায় ব্যারিকেড ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় বিকেল ৩টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাতিল শক্তি

প্রয়াত সাংসদ জাফরুল ইসলামের কনিষ্টপুত্র মিশকাতুল ইসলাম’র মালয়েশিয়ায় আগমনে প্রবাসীদের সংবর্ধনা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক: আাগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।, বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ দুই

নিজস্ব প্রতিবেদক জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ব্রহ্মপুত্র নদে নিমজ্জিত হয়ে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার

দুই বছর পর রিজার্ভে সুখবর, ৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার মজুদ

অনলাইন ডেস্ক: দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক