বাড়ছে আগুনের তীব্রতা, সরিয়ে নেয়া হচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানগুলো টেনে আগুনের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।,

শনিবার দুপুর আড়াইটার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।,

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান মঙ্গলবার (০৬ মে) দেশে ফিরছেন। জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব

নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

ইসরায়েলে ভয়াবহ আগুনে বন্ধ জেরুজালেমের রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল’) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এক

ইরানের সমর্থনে ইরাকে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ইরানের সমর্থনে ইরাকে হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাগদাদের সদর সিটিতে তারা এ বিক্ষোভ করেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা প্রতিকুমিল্লার মুরাদনগরে হিন্দু পরিবারের নারীকে ধর্ষণের মামলার মূল আসামি ফজর আলীকে ঢাকার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফজর আলী মুরাদনগরের