বাজেটে তরুণদের চাহিদা প্রতিফলিত হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মানসম্মত শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, যুবসমাজ ও নারীর ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে স্বনির্ভরতা জোরদারের লক্ষ্যে বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেট পর্যালোচনার সময় আজ বুধবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেট বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা অপ্রয়োজনীয় বিদেশী ঋণ থেকে সরে এসে দেশীয় অর্থায়নে আরও বেশি প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

এতে বাংলাদেশকে আরও স্বনির্ভর করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বুধবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বুধবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন।

প্রেস সচিব জানান, শিক্ষা খাত, বিশেষ করে শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা।,

অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে জোর দেওয়া হলেও শিক্ষার মানের দ্রুত অবনতি ঘটেছে, বিশেষ করে আগের কর্তৃত্ববাদী সময়কালে। এই প্রেক্ষাপটে এখন শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন অধ্যাপক ইউনূস।

গ্রামীণ উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, চলতি বছর কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন। তাদের জীবনমান উন্নয়নে বাজেটে আরও বেশি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

যুবসমাজের প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে তিনি বাংলাদেশকে ‘যুবসম্পদের খনি’ হিসেবে উল্লেখ করে বলেন, বাজেটের অগ্রাধিকার নির্ধারণে তরুণদের চাহিদা প্রতিফলিত হতে হবে।

নারী ক্ষমতায়ন খাতেও বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন প্রধান উপদেষ্টা। তার মতে, নারীদের সার্বিক উন্নয়ন সরাসরি জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।

এ ছাড়া শিল্পপণ্যসহ স্থানীয় উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্ব দেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বাজেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাভারে ঝুট দখলচেষ্টা: ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: সাভারে তিতাস গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করতে স্থানীয়রা ধাওয়া দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম  

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ

চার মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন: নাটোরে ধর্মীয় শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ প্রায় চার মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিতভাবে সরকারি বেতনভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া উচ্চ

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্ক ও গ্রিনল্যান্ডজুড়ে একাধিক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবারই এই কর্মসূচির আয়োজন

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)। সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর