বাজারের কোলাহলে ব্যতিক্রমী মিতালি: দোকানদারের সঙ্গী সাদা বক

নিজস্ব প্রতিবেদক: বাজারের কোলাহল আর মানুষের ভিড়ের মধ্যেও একটি সাদা বক নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। পাখিটির নিরাপদ আশ্রয় এক দোকানদারের দোকানে। গত চার মাস ধরে মো. হেমায়েত উদ্দিন (৩৮) নামে এক স্টেশনারি ব্যবসায়ীর দোকানেই সেটির বসবাস। পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর বাজারে গেলে এই ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ে। হেমায়েতের যত্ন ও ভালোবাসায় বকটি এখন তার নিত্যসঙ্গী হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে এক ঝড়ে নুরাইনপুর বাজার সংলগ্ন ‘বকের বাড়ি’ নামে পরিচিত খানবাড়ির একটি বাসা থেকে বকটির ছানা পড়ে যায়। সেসময় একটি গুইসাপ সেটিকে আক্রমণ করতে উদ্যত হলে স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন ছানাটিকে উদ্ধার করেন। তিনি পরম যত্নে সেটির পরিচর্যা করে সুস্থ করে তোলেন।

সরেজমিনে দেখা যায়, বকটি বাজারের মানুষের উপস্থিতিতে কোনো প্রকার ভীতি বোধ করে না। এটি কখনো দোকানের সামনে বা ছাউনিতে বসে থাকে, আবার কখনো হেমায়েত উদ্দিনের চেয়ারের হাতলে এসে বসে। দোকানের কোনো জিনিসপত্র নষ্ট করে না এবং নির্দিষ্ট স্থানে মলত্যাগ করে।

দোকান মালিক হেমায়েত উদ্দিন জানান, “বকটি পাওয়ার পর থেকে কখনো বেঁধে রাখিনি। সে দোকানের আশপাশেই থাকে, দূরে যায় না।” তিনি আরও বলেন, বকটির ক্ষুধা পেলে সে তার টুপি বা পাঞ্জাবি ধরে খুনসুটি করে। তখন তিনি বাজার থেকে কেনা বা জাল ফেলে ধরে আনা ছোট মাছ খাওয়ান। মাছগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয়।

হেমায়েতের ভাষ্যমতে, “অসুস্থ হলে নাপা ট্যাবলেট খাওয়াই, তাতেই ভালো হয়ে যায়। শিশুর মতো যত্ন নিতে হয় ওর। রাতেও দোকানেই থাকে।”

বাজারের আরেক ব্যবসায়ী মো. খলিল বলেন, “মানুষ ও বকের এমন বন্ধুত্ব আগে কখনো দেখিনি। প্রতিদিন বাজারে এসে বকটিকে হেমায়েতের দোকানেই দেখি। তার এই যত্ন নেওয়ার বিষয়টি সত্যিই অবাক করার মতো।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জবি ছাত্রদল নেতা খুন: এখনো মামলা হয়নি, থানায় অপেক্ষায় স্বজনরা

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাসায় টিউশনিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি জোবায়েদ হোসাইন খুনের ১৬

যুক্তরাজ্যে এনএটিএসের ত্রুটি: ১২০টির বেশি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এনএটিএস-এর কারিগরি ত্রুটির কারণে বুধবার (৩০ জুলাই) দেশটির বিভিন্ন বিমানবন্দরে ১২০টিরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এ

বেসরকারি খাত বিপর্যস্ত, ঋণনির্ভর বাজেটে আশার আলো নেই

সরকারি অর্থনৈতিক নীতি ঋণকেন্দ্রিক, ব্যবসায়ীদের হয়রানি ও শিল্পবিনাশে থমকে যাচ্ছে প্রবৃদ্ধি স্টাফ রিপোর্টার: গত প্রায় ১০ মাসে বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণে ঋণই হয়ে উঠেছে প্রধান অবলম্বন।

তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামায়াতের ফ্রী চিকিৎসা সেবা প্রদান 

লুৎফর রহমান তাড়াশ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ চলছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সারাদিন উপজেলার ৪৬ টি

আ.লীগ নিষিদ্ধে কী কী উপায় আছে সরকারের কাছে, জানালেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে

বগুড়ায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিএনপি থেকে ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত