‎বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

‎সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় রেখেছে।

‎জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়।

‎নিহতরা হলেন, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

‎এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর পরিমানে কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারনে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে মারা যায় দুইজন। এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলে পড়ে আছে।

‎এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারীকৃত কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত

রফতানি উন্নয়ন ব্যুরো তথ্য: টানা নিম্নমুখী রফতানি, মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাড়ছে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশের রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের

সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলের সম্পদের খোঁজে দুদক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও সরকারি প্রকল্পের

গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই

বাঁশখালীতে সম্পত্তির জের ধরে বিধবা নারীকে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করে ও দেবরের অনৈতিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়

মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে