বাগেরহাটের মোরেলগঞ্জের খাল থেকে দিনমজুর মো.জাকির খানের ভাসমান মরদেহ উদ্ধার 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে মো.জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২৭ জুন সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সুকুমারের ঘাটে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

জানা গেছে, নিহত মো. জাকির খান গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান।

নিহত জাকির খান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কলারন গ্রামের নূর মোহাম্মদ খানের ছেলে। তিনি স্ত্রী নাসিমা বেগম ও তিন মেয়ে সন্তানসহ মোরেলগঞ্জ পৌর শহরের কেজি স্কুল সংলগ্ন মোল্লাবাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

ওসি মো. মতলুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী নাসিমা বেগম মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করা সেই চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে দেড় বছর বয়সী শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করার অভিযোগে চিকিৎসককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা

পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজীতে এক প্রবাসী পরিবার পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চেয়েও লুটপাট ও অগ্নিসংযোগ

শেখ পরিবারের সদস্যরা এখন কে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে চলে যান। গা-ঢাকা দেন মাঝারি ও তৃণমূল

টঙ্গীতে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা শাখার সদস্য সচিব আকাশ খানের বিরুদ্ধে। এ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে সাতজনই একই প‌রিবা‌রের

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপ‌জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। নিহত আটজ‌নের ম‌ধ্যে সাতজনই একই প‌রিবা‌রের। তা‌দের সবার বাড়িই কু‌ষ্টিয়ার দৌলতপুর উপ‌জেলার আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের ধর্মদহ গ্রা‌মে।