বাকশালে মানুষের ভোটের ও গণতন্ত্রের অধিকার টুঁটি চেপে ধরা হলো: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়—১৬ ডিসেম্বর আমাদের ‘বিজয় দিবস’ এবং একইসাথে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সাথে যুক্তরাজ্যে ছিলাম; কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।’

তারেক রহমান আক্ষেপ করে বলেন, ‘প্রায় ৫৫ বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো, তাদের একটি প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা ছিল; কীভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে। দেশের বাইরে যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, বিশেষকরে, যুক্তরাজ্যে যারা আছেন, পথে বের হলে পরিষ্কার রাস্তা দেখি, কিংবা আমরা যখন বিভিন্ন সোশ্যাল বেনিফিট পাই, তখন কিন্তু নিজের অজান্তেই চিন্তা করি যে আহা, আমাদের দেশটি যদি এমন হতো।’

তিনি বলেন, আপনারা পরিবার নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন হলিডে স্পটগুলোতে যান, সেগুলোতে অনেককিছু যে আছে, তা নয়। কিন্তু তাদের যা আছে, সেগুলোকে তারা এমন সুন্দর করে রাখে, যে কি তাদের ইতিহাস, কি তাদের ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ, সে জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস করি আমাদের দেশটি যদি এমন হতো।

‘১৯৭১ সালে যে মানুষগুলো যুদ্ধ করেছে, সেটি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাদের কিন্তু এমনভাবেই দেশটি গড়ার প্রত্যাশা ও আশা ছিলো,’ তারেক রহমান যোগ করেন। তিনি আরও বলেন, আমরা দেখেছিলাম, স্বাধীনতার পর যে নতুন দেশটি আমরা পেলাম, তখন মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে এবং এই চর্চার মধ্য দিয়ে ধীরে ধীরে দেশ ও জাতি এগিয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম বাকশাল চলে আসলো।

‘আমরা দেখলাম ধীরে ধীরে মানুষের ভোটের ও গণতন্ত্রের অধিকার টুঁটি চেপে ধরা হলো,’ যোগ করেন তারেক রহমান।

আলোচনা সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান বলেন মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা ও উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেয়া হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়। উপদেষ্টা পরিষদের এই

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।, বুধবার দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের

চাঁদাবাজি নয়, অভাব হলে ভিক্ষা করুন: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, আর ভিক্ষা করা হালাল। অভাবী হলে ভিক্ষা করা উত্তম,

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি)

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) নগরীর একটি আভিজাত্য হোটেলে

পাকিস্তানে রাজনৈতিক নিপীড়ন নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হচ্ছে

অনলাইন ডেস্ক: পাকিস্তানে বিরোধী মত ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চলমান দমন-পীড়ন নিয়ে শুনানি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন। সোমবার (১৪