বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিদের গাজায় সাধারণ মানুষের ওপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা ‘২০০০ পাউন্ডের’ শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গতকাল সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চালানটির ছাড় করার নির্দেশ দেবেন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি)। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসও একই তথ্য জানিয়েছে।

এছাড়া ইসরায়েলি উগ্র বসতিস্থাপনকারীদের ওপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন; ট্রাম্প সেগুলোও তুলে নিতে যাচ্ছেন। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর প্রায়ই হামলা চালায়। এসব হামলা বন্ধে উগ্রপন্থি এসব ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।

এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন। তবে এরমধ্যেই জানা গেল, ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি। গাজার খান ইউনিসের আল-মাওয়াসি ক্যাম্পে গত সেপ্টেম্বরে ‘২০০০ পাউন্ডের’ একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা। এতে সেখানে ৩৩/৫০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের

আ.লীগ সরকারের পতনের মূল কারণ উঠে এল জাতিসংঘের প্রতিবেদনে

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর) বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলির কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং

ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেল ফুলমালির চালা এলাকায় শিক্ষা সফরের চার বাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ব্যবহৃত

আবারো হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ

অনলাইন ডেস্ক: চলমান যুদ্ধবিরতি ভেঙে ভারত ফের হামলা চালাতে পারে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেই সঙ্গে তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে উসকানি এলে

নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণ ছাত্রদল আহবায়কের

নিজস্ব প্রতিবেদক: নিয়োগ বোর্ড আটকাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম জুয়েলকে অপহরণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ