বাইক দুর্ঘটনায় কাতরাচ্ছিলেন স্বামী-স্ত্রী-হাসপাতালে নিলেন ইউএনও  

আবদুল জলিল. স্টাফ রিপোর্টারঃ রূপালী ও শামীম। মাঝ বয়সী এই দম্পতি আশুলিয়া থেকে মোটর বাইকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সড়াতৈল নিজ গ্রামে ফিরছিলেন তারা। ।পথে টাঙ্গাইলের গোড়াই উড়াল সেতুতে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারালে পড়ে যান তারা। এসময় একটি ট্রাক বাইকটিকে চাপা দিলে আহত হন ওই দম্পতি। তারা উঠে দাঁড়াতে পারছিলেন না। ওই অবস্থায় সেখানে পড়ে কাতরাতে থাকেন তারা । গতকাল (২৯ মে বৃহস্পতিবার) সকাল ১০টায় এই ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে আহতদের সহায়তা করতে সেখানে কেউ থামেনি। চিৎকার করে তারা সবার সহায়তা চাইছিলেন। এসময় সেখান দিয়ে যাচ্ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।তিনি স্বচোক্ষে এমন পরিস্থিতি দেখে গাড়ি থেকে নেমে পড়েন। পড়ে থাকা স্বামী-স্ত্রীকে স্থানীয় কুমুদিনী হাসপাতালে পৌঁছে দেন নিজে। চিকিৎসার বিষয়ে তিনি কথা বলেন সেখানকার কর্তব্যরত ডাক্তারদের সাথে।

এই ঘটনায় প্রশংসায় ভাসছেন ইউএনও এবিএম আরিফুল ইসলাম। স্থানীয় লোকজন মানবিক এই ইউএনওকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে চিকিৎসাধীন শামীম হোসেন বলেন, আমরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ। তিনি ওভাবে আমাদের উদ্ধার না করলে কি হতো বলা মুশকিল।এখনো চিকিৎসাধীন রয়েছি। আমার বুকের পাজরের দুটি হাড় ভেঙ্গে গেছে। আমার স্ত্রী পায়ে ও কোমরে আঘাত পেয়েছেন।

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক জানান, আহতদের যথাযথ চিকিৎসা চলছে। সময়মতো উদ্ধার ও হাসপাতালে আনায় আহতদের দ্রুত চিকিৎসা শুরু করা গেছে।

মির্জাপুরের ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, তাদের পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে ফোন করে নিয়ে আসি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করি। হয়তো আল্লাহ চেয়েছেন বলে বিষয়টি আমার চোখে পড়েছে। কাজটি করতে পেরে ভাল লাগছে বলে জানিয়ে তিনি বলেন, আমাদের সবারই উচিত চোখের সামনে এমন বিপদগ্রস্থ কাউকে দেখলে এগিয়ে গিয়ে সহায়তার হাত বাড়ানো।# ছবি আছে)

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ঠিকানা ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা

নারী নিয়ে যেভাবে এক রুমে ভাগাভাগি করে থাকতেন: পলক-মুরাদ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সময় সময় নানা বিতর্কিত ঘটনা উঠে আসে, যা জনগণের মনে প্রশ্ন তৈরি করে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন

গাজা শহর ছেড়েছেন ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা শহরে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) ব্যাপক অভিযানের মুখে এ পর্যন্ত ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তচ্যুত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর)

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন, ফাইনাল খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে