বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন। তবে বন্দরের ইমিগ্রেশন শাখা দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশে চলাচল স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ মার্চ বাংলাবান্ধা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ মার্চ সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্টরা কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করবেন না। দীর্ঘ এই ছুটির পর আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম যথারীতি চালু হবে। ঈদ উপলক্ষে সরকারি ছুটি ৭ দিন থাকলেও বন্দরসংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে ১১ দিন বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুধু পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা বন্দরটির অভিবাসন শাখা ব্যবহার করে ভারতে এবং ভারত হয়ে নেপাল ও ভুটানে যাতায়াত করতে পারবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাতার কার্ডে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ পরিচয়ে চাঁদা নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে সরকারি ভাতার কার্ড দেওয়ার নামে দুস্থ নারীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার সান্তাহার পৌরসভার

সবার সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমার নেতৃত্বে নয়, এ দেশের ১৮ কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের

চাঁদা না পেয়ে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় চাঁদা না পেয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা ফারুক হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই)

চার মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন: নাটোরে ধর্মীয় শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ প্রায় চার মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিতভাবে সরকারি বেতনভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া উচ্চ

জে কারণে শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা? আলজাজিরার ভয়াবহ তথ্য

অনলাইন ডেস্ক: ব্যাপক গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হয়েছে। এরপর গত বুধবার রাতে হাসিনার প্রয়াত পিতা এবং দেশের স্বাধীনতার

”মার্চ ফর জাস্টিসে” পুলিশি হামলার শিকার হয়েও আন্দোলনে সক্রিয় ছিলেন অনন্যা

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি; ৩১ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঘোষণা করা হয় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। প্রতিবারের মতো ভয়কে জয় করেই সেদিন বেলা