বাংলাদেশ সীমান্তে হঠাৎ ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার (২২ জানুয়ারি)। থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এ মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের।

বিএসএফের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ-ভারত ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে বিএসএফের সব ফিল্ড ফর্মেশন ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতেই এ মহড়া। মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে।

এ সময় বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) ও অন্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিন-রাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক (এডিজি)। রবি গান্ধী সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। তিনি সব ফিল্ড ফর্মেশনকে বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেসব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।’

বিএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ মহড়ার সময় বিএসএফ বাহিনী সীমান্তের গভীর ও সামনের এলাকায় বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করবে। এ ছাড়া সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পুনর্মিলনী কর্মসূচি পরিচালনা করা হবে।
তথ্যসূত্র: এএনআই

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনসিপিতে টানাপোড়েন

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতি পাচ্ছে না। যদিও দলটির বয়স মাত্র আড়াই মাস। এ সময়ের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠিত

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায়

ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস ও কনক!

অনলাইন ডেস্ক: বাংলাদেশের যদি প্রয়োজন হয় তাহলে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার সোয়া ১১টার দিকে এক ফেসবুক

গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক

ঠিকানা ডেস্ক: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন। মঙ্গলবার সকালে সস্ত্রীক ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে

ফিলিস্তিনের পতাকা তোলায় হজযাত্রী আটক, সৌদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে কাবার পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করায় এক মিসরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এ

মিজানুর রহমান আজহারির প্রার্থিতার ব্যাপারে জামায়াতের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের জেরে ব্যাপক আলোচনার পর অবশেষে পরিষ্কার হলো, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা)