বাংলাদেশ সীমান্তে বিমানঘাঁটি বানাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: লালমনিরহাট জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক বিমানঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনের সাহায্য নিয়ে এ বিমানঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ।

ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডরের কাছাকাছি এ বিমানঘাঁটি চালুর বিষয়ে শঙ্কিত নয়াদিল্লি। এর জেরে বাংলাদেশের পূর্বে ভারতীয় ত্রিপুরা প্রদেশের কৈলাশনগরে ১৯৭১ সালে ব্যবহৃত এক বিমানঘাঁটি নতুন করে চালু করতে যাচ্ছে দিল্লি।

এনডিটিভির খবর অনুযায়ী, শুধু চীনের সহায়তার চিকেন নেকের কাছাকাছি লালমনিরহাটে বিমানঘাঁটি চালুর শঙ্কা থেকেই কৈলাশনগরের বিমানঘাঁটি চালু হচ্ছে না। একই সঙ্গে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে এবং গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পূর্ব পর্যন্ত ঢাকা-দিল্লি সম্পর্ককে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিমানঘাঁটি চালু করা হচ্ছে।’

ভারতে শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করা হতো। এর বিপরীতে ছাত্র-জনতার আন্দোলনের জেরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকারের সঙ্গে শীতল সম্পর্ক চলছে ভারতের।

কৈলাশনগরের বিমানঘাঁটি ১৯৯০-এর দশকে বন্ধ করা হয়েছিল। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এ ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত ‘কিলো ফ্লাইট’ কোডনেমের বিমান অভিযান এ বিমানঘাঁটি থেকে চালানো হয়। ১৯৭১ সালের ডিসেম্বরে কানাডার তৈরি একটি ডিএইচসি-৩ ওটার প্লেন ও ফ্রান্সের তৈরি একটি অ্যালোট টু হেলিকপ্টার নিয়ে নবগঠিত বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা ভারতীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঢাকায় বিমান হামলা চালায়।

গত সোমবার ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বিমানঘাঁটি প্রদর্শন করে। সাংবাদিকদের তারা জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পরিকল্পনা করা হবে।

এদিকে চীন থেকে পাকিস্তানকে স্টিলথ যুদ্ধবিমান সরবরাহের খবরে নিজস্ব প্রযুক্তিতে স্টিলথ যুদ্ধবিমান তৈরির জন্য পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দিল্লি। গতকাল মঙ্গলবার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ পরিকল্পনার অনুমোদন দেন। রাষ্ট্রীয় অ্যারোনেটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম প্রজন্মের এ বিমানগুলো টুইন ইঞ্জিনের হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছেলে থাকতে ‘বেওয়ারিশ’ দাফন! ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধের মৃত্যুর পর করুণ পরিণতি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাসিন্দা ইব্রাহিম (৬৫) ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর খবর শুনেও ছেলেসহ পরিবারের কেউ লাশ নিতে আসেননি। শেষ পর্যন্ত ‘বাতিঘর’ নামে একটি

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে

৭৭ হাজার টাকার কাজ, ঘুষ ১ কোটি: পাঠ্যবই তদারকিতে দুর্নীতির ভয়াবহ চিত্র

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তকের মান যাচাইয়ে নিয়োজিত পরিদর্শন এজেন্সিগুলোর মধ্যে চলছে এক অস্বাভাবিক প্রতিযোগিতা। সরকার যেখানে কোটি টাকার বেশি ব্যয়ে বই ছাপার

শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপিকে: ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) ১১৫টি প্রতীক রয়েছে জানিয়েছে কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেছেন, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় নেই, তাই এনসিপিকে বিকল্প

শেখ হাসিনার অডিও প্রচারে সরকারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিওবার্তা প্রচার নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং

ওসির ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, বললেন ‘টাকা কম নিলে ইজ্জত থাকে না’

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।, ভিডিওতে এক ব্যক্তি ওসিকে