বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর)। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।

কামরুল ইসলাম বলেন, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে।

তিনি আরও বলেন, অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।

প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্লেনটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা প্লেনটি ঘিরে রেখেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন

নিজস্ব প্রতিবেদক: তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার। ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

আমি যা বলছি পোড়াতে, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন: তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ‘আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লিথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক

সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মোল্লাপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন,

ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

অনলাইন ডেস্ক: প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’ আজ

চাকসু নির্বাচন: মুছে যাচ্ছে কালি, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক