বাংলাদেশ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত অধিকাংশ খবরই অতিরঞ্জিত: ভারতীয় সাংবাদিক

ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতা থেকে প্রকাশিত কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে অপতথ্য ও গুজব ছড়ানো হয়েছে (এখন কমে গেলেও চলছে) বলে বাংলাদেশ, এমনকি খোদ ভারতেরও অনেকেই অভিযোগ করছেন। তাদের এই অভিযোগ যে অমূলক নয়, তার কিছুটা আভাস পাওয়া গেলো কলকাতার এক সাংবাদিকের লেখায়।

কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা ‘সংবাদ প্রতিদিন’ এর ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী অতি সম্প্রতি বাংলাদেশ ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে (১৭ এপ্রিল), লিখেছেন, ‘বেঁচে আছি। সুস্থ আছি, অক্ষত আছি। শরীরে বিন্দুমাত্র কোনও আঘাত লাগেনি। বাংলাদেশ থেকে কলকাতায় ফিরে এই কথাগুলো মনে হয় এবার বলার সময় হয়েছে, তাই বললাম। কারণ, সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত বা বিভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর রাখা মানুষজন আমার বাংলাদেশ সফরের কথা শুনেই রে রে করে উঠেছিলেন।’

পরিচিত, বন্ধু, সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে একের পর এক আতঙ্ক বাণী পেতে শুরু করেছিলেন উল্লেখ করে শীর্ষেন্দু চক্রবর্তী লিখেছেন, ‘বিষয়টা এমনভাবে আমার সামনে তুলে ধরা হয়েছিল, যেন আমি আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছি। নরকে যাচ্ছি।

বাংলাদেশ সম্পর্কে যাঁরা খোঁজখবর রাখেন বলে তথাকথিতভাবে দাবি করে থাকেন, তাঁদের কাছ থেকে গুচ্ছ গুচ্ছ এমন আতঙ্ক বাণী পেয়ে একটু ভয় করেনি তা নয়। তাও মনের সাহস নিয়ে এগিয়ে যাই।’

গোটা ঢাকা কমবেশি চষে ফেলার পর আজ বলতে ইচ্ছা করছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তার অধিকাংশই অতিরঞ্জিত। রাত্রি এগারোটা-সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা শহরে নিশ্চিন্তে ঘুরে বেড়িয়েছি। সবার সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, এটা ঠিক একটা চাপা টেনশন অবশ্যই আছে। মৌলবাদের বাড়বাড়ন্ত অবশ্যই হয়েছে। কিন্তু তা বলে বিভিন্ন সংবাদমাধ্যমে (বিশেষ করে একটি আগুন ছোটা চ্যানেলে) যা তুলে ধরা হচ্ছে তা সত্যিই ঠিক নয়। অনেক ক্ষেত্রেই মনগড়া গল্পকথা তুলে ধরা হচ্ছে বারবার।’

(কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চয়নের এই লেখাটি ফেসবুক থেকে নেওয়া)’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চালের বাজারে আগুন: করপোরেট কারসাজিতে চট্টগ্রামে দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: চালের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির পেছনে করপোরেট হাউজগুলোর কারসাজি জড়িত বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামে চালের পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েই চলেছে। এক সপ্তাহে

জাবির ছাত্রী হল থেকে বহিরাগত যুবক আটক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। ওই হলের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় তিনি হলে

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, আলোচনার কোনো সুযোগ নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে

কুমিল্লা সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার শের আলীর ঘুষ বাণিজ্যের ভিডিও ফাঁস

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে বসে এক ব্যক্তি থেকে ২৪ হাজার টাকা

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা, নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।, মঙ্গলবার (১৪