বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত ভোক্তা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি) বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈশ্বিকভাবে ব্যবসা পুনর্গঠন ও ব্যয় সংকোচন পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই বহুজাতিক কোম্পানি।

১৯৯৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে পিঅ্যান্ডজি। দীর্ঘ তিন দশকের ব্যবসায়িক উপস্থিতিতে কোম্পানিটি প্রাণ গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে হবিগঞ্জের অলিপুরে একটি কারখানা স্থাপন করেছিল। সেখানে ‘জিলেট’ ব্র্যান্ডের রেজর উৎপাদন করা হতো। তবে ২০২5 সালের জানুয়ারি থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

কোম্পানিটি ইতোমধ্যে জিলেট ইন্ডিয়া এবং স্থানীয় পরিবেশক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস লিমিটেড (আইবিএল)-এর সঙ্গে করা চুক্তি বাতিল করেছে। এতে বাজারে পিঅ্যান্ডজির পণ্যের সরবরাহ কমে গেছে। রাজধানীর বিভিন্ন সুপারশপ ও বড় দোকানে দেখা গেছে, রেজর, স্যানিটারি ন্যাপকিন ও শ্যাম্পুর মতো জনপ্রিয় পণ্যের মজুদ প্রায় শেষের পথে।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, “চুক্তির আওতায় আমরা পিঅ্যান্ডজির পণ্য উৎপাদন করতাম। জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে। কারখানা ও যন্ত্রপাতি প্রস্তুত অবস্থায় আছে; তারা অনুমতি দিলে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব।”

ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) জানিয়েছে, সম্প্রতি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল সদস্যপদ প্রত্যাহার করেছে। ফিকির সাবেক প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী বলেন, “দেশের বাজার কাঠামোগত সমস্যা, প্রশাসনিক জটিলতা ও প্রতিযোগিতার ভারসাম্যহীনতার কারণে বিদেশি কোম্পানিগুলো প্রত্যাশিত প্রবৃদ্ধি পাচ্ছে না। পিঅ্যান্ডজির সিদ্ধান্ত সম্ভবত সেই বাস্তবতার প্রতিফলন।”

পিঅ্যান্ডজি সম্প্রতি পাকিস্তান, আর্জেন্টিনা ও নাইজেরিয়া থেকেও ব্যবসা গুটিয়ে নিয়েছে। বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্তকে বিশ্লেষকেরা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে নেতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২১ সালে দেশে এফডিআই স্টক ছিল ১৮ দশমিক ৪৩ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালে কমে দাঁড়ায় ১৭ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে। ২০২৪ সালে তা সামান্য বেড়ে ১৮ দশমিক ২৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়।

অর্থনীতিবিদদের মতে, বহুজাতিক কোম্পানির ব্যবসা গুটিয়ে নেওয়া শুধু বিনিয়োগ পরিবেশের প্রতি আস্থাকে নয়, ভবিষ্যতে নতুন বিনিয়োগ প্রবাহকেও প্রভাবিত করতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭১ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নে বিএনপির ৭১ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেহেলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান

যমুনা উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবদুল জলিল: কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার নতুন আইন করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁও

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ইরানের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে এ বিস্ফোরণ ঘটে। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য

কামারখন্দে শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে খাটের নিচে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। হত্যার পর

পিছিয়ে গেল রাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর হচ্ছে না। বর্তমানে অনূকুল পরিবেশ না থাকায় আগামী ১৬ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা