বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: রাষ্ট্রদূত মোলার

ঢাকা উত্তর প্রতিনিধি: বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত ৫০ বছর ধরে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

সোমবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত ড্যান ফুডস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। এই দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান বজায় রেখে ড্যান কেক উৎপাদিত হচ্ছে, যা ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে খাদ্য ও ভোক্তা পণ্য খাতে দৃঢ় অংশীদারিত্বের প্রতিফলন। এ অংশীদারিত্ব কেবল অর্থনৈতিক সম্পর্ক নয়, নিরাপদ ও টেকসই উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।”

পরিদর্শনকালে রাষ্ট্রদূত কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় ড্যান ফুডস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম, চিফ পিপল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার গোলাম হাবিব, হেড অব মার্কেটিং শহীদ বিন সারওয়ার, হেড অব প্ল্যান্ট অপারেশন তৌফিক হাবিব, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোহাম্মদ জোনায়েদ খান চৌধুরী, সিনিয়র ম্যানেজার (এইচআর অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) মোহাম্মদ খালেদ হোসেন, ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড চ্যানেল ডেভেলপমেন্ট) আল আসিফ খান, হেড অব প্রোডাকশন নাসির উদ্দিনসহ ডেনমার্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাফিক বক্সের সামনে কাঁদছিল কিশোরী, বাসায় নিয়ে ধর্ষণ করেছে কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক কিশোরীকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে একজন ট্রাফিক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে।

এপ্রিলে নির্বাচন নিয়ে সংশয়, ডিসেম্বরে ঝুঁকি থাকতো না: মান্না

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে মত দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার মতে, আসন্ন নির্বাচন এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে হলে কোনো ধরনের রাজনৈতিক বা

ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অধিকার সমতা ক্ষমতায়ন, নারী কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও নারী উন্নয়ন  অধিদপ্তরের  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস

মন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ জন্য ওই পদে দায়িত্ব পালনের

খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব, আমরা কখনোই ভুলবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব; আমরা তা কখনোই ভুলবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত

শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ