বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর নতুন দল প্রবেশ করেছে

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন গবেষক ও সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ (২৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি আগের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “সম্প্রতি এদের আরেকটা দল দেশে প্রবেশ করেছে, ভিন্ন বেশে, বিস্তারিত কমেন্টে।”

এর আগে, ২৪ জানুয়ারি ২০২৫, সায়ের একটি পোস্টে দাবি করেছিলেন যে, ভারতীয় হাইকমিশনের ব্যবস্থাপনায় ২০২৪ সালের ৬ নভেম্বর র-এর দুই শীর্ষ কর্মকর্তা-আশোক কুমার সিনহা ও কনজক তাশি খামপা-ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই-এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা।

সায়েরের দাবি অনুযায়ী, ওই সফরে র-এর কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। নতুন প্রবেশ করা দলটি কারা এবং তাদের উদ্দেশ্য কী-এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কমেন্ট সেকশনে আলোচনা করার কথা উল্লেখ করেছেন সায়ের। তবে, তার দাবির সত্যতা নিয়ে কোনো সরকারি বা স্বতন্ত্র সূত্র থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চোর আতঙ্কে বাঁশখালী: একমাসে অর্ধশতাধিক চুরি!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বেড়েছে গরু, বসতঘর, অটোরিকশার ব্যাটারী ও মোটর সাইকেল চুরির ঘটনা। প্রতিদিন কোন না কোন গ্রামে হানা দিচ্ছে

এসিল্যান্ড–সাব রেজিস্ট্রি অফিসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি জামায়াত নেতার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র-জনতা আজ দাবি তুলেছে

নারায়ণগঞ্জে টেম্পুস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর এলাকায় টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড এবং মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে দফায়

কখন না জানি রগ কেটে দেয়: ছাত্রদল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্রশিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত হচ্ছে যে, কখন না জানি রগ কেটে দেয়। শুক্রবার (২১

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক: কাশ্মিরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মিরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে