বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা, ভারতের ভয়াবহ গোমর ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্য বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে। দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ব্রিটিশ সরকারের মতে, বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি রয়েছে, যা নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যেখানে বহু তরুণের প্রাণহানি হয়। সেই রাজনৈতিক অস্থিরতার রেশ এখনো কাটেনি, যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করতে বাধ্য করেছে। ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, ধর্মঘট এবং বিক্ষোভ চলাকালীন সময়ে সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে।

বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার আশঙ্কা বেশি বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য। জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ এবং বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন স্থানে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেশি থাকতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।’

এছাড়া অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ সরকার জানিয়েছে, বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা তুলনামূলক বেশি। ব্রিটিশ নাগরিকদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে যে, তারা যেন মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের বিষয়ে সচেতন থাকেন, কারণ সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে।

ব্রিটিশ সরকারের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। তবে গত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা ব্যবস্থার শৃঙ্খলা কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে, যা নতুন করে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়াতে পারে।

যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশ নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছে, যাতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে কী করণীয় তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, কারণ যুক্তরাজ্যের এই সতর্কতা কেবল ব্রিটিশ নাগরিকদের জন্যই নয়, বরং বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির দিকেও ইঙ্গিত বহন করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছিলেন নয়াদিল্লির আধিপত্যবিরোধী, ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

আন্তর্জাতিক ডেস্ক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও তার ভাইদের বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া

পাকিস্তানে সরকারি গাড়িতে হাই-অকটেন জ্বালানি ব্যবহারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক পাকিস্তান সরকার সরকারি গাড়িতে হাই-অকটেন জ্বালানি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার নির্দেশ দিয়েছেন, সরকারি গাড়িতে হাই-অকটেন ব্যবহার করলে সংশ্লিষ্ট

উল্লাপাড়ায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক শিক্ষা

মন্ত্রীত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তার পথচলার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, খালেদা জিয়া