বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কর্মরত ১৯ হাজার ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে কাজ করছেন। সরকারি সূত্রে জানা গেছে, এর মধ্যে বৈধভাবে অবস্থান করছেন ১৩ হাজার ৫৩৬ জন এবং অবৈধভাবে বসবাস করছেন প্রায় পাঁচ হাজার ভারতীয়। তারা বিদ্যুৎকেন্দ্র, গার্মেন্টস, সড়ক উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রকল্পে কর্মরত।

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অনেক বিদেশি নাগরিক জরিমানা দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। তবে এখনো ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে দেশে অবস্থান করছেন সাত হাজার ৩০৯ জন বিদেশি, যার মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা চার হাজার ৯৯৭ জন। এছাড়া রয়েছেন চীনের ৬০৯, নেপালের ৩৭৬, পাকিস্তানের ১৪০, ফিলিপাইনের ১২৭, শ্রীলংকার ১২০ এবং অন্যান্য দেশের ৯৪০ জন নাগরিক।

জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিদেশি নাগরিকদের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে অতিবাসের কারণে ৭৬৭ জন জরিমানা দিয়েছেন ২১ কোটি টাকার বেশি এবং আয়কর বাবদ আদায় হয়েছে ১৮ কোটি ৩২ লাখ টাকা। চীনা নাগরিকদের কাছ থেকেই আয়করের বড় অংশ সংগৃহীত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের সবসময় নজরদারিতে রাখা হয়। তারা অপরাধে জড়িত হলে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। শিগগিরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান জোরদার করা হবে।

নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ১৫ দিন প্রতিদিন ১ হাজার টাকা, পরবর্তী ৯০ দিন প্রতিদিন ২ হাজার টাকা এবং ৯০ দিনের বেশি হলে প্রতিদিন ৩ হাজার টাকা জরিমানা দিয়ে বিদেশি নাগরিকরা দেশে অবস্থান করতে পারেন। জরিমানা প্রদানের পর তারা দেশ ত্যাগের সুযোগ পান।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার কিছু নাগরিক বাংলাদেশে প্রবেশের পর পাসপোর্ট নষ্ট করে ফেলেছে। তারা সম্পূর্ণ অবৈধভাবে বসবাস করছে। এদের বিরুদ্ধে শিগগিরই জোরালো অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে করণীয় নির্ধারণে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা মহানগর জামায়াতের

রাতের মধ্যেই ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের বার্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের নয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ১টা

গণমাধ্যমের লেন্সে তরুণদের রাজনীতি-১

ঠিকানা টিভি ডট প্রেস: বছর খানেক আগের কথা। উদ্ভট এক ভাবনা মাথায় এলো। আইডিয়াবাজ সহকর্মীকে বললাম, “আচ্ছা, রাষ্ট্রের সব অরগ্যান রাইটওয়েতে ফাংশন করলেই তো সুশাসন

মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও-১

পহেলা মে থেকে সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার বিকেলে সংগঠনের

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার ও সহকারী