বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে কেন্দ্রটি।

বিষয়টি নিশ্চিত করে আদানি গ্রুপের একটি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট থেকে প্রায় ৭৩৯ মেগাওয়াট এবং অপর ইউনিট থেকে ৬৩৭ মেগাওয়াটসহ মোট ১৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে গত ৮ এপ্রিল একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে অপর ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে থাকে আদানি। কিন্তু একই কারণে এই ইউনিটটিও শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অচল হয়ে গেলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।,

শুক্রবার চাহিদা কম থাকায় আদানির বিদ্যুৎ বন্ধ থাকলেও তেমন একটা প্রভাব পড়েনি। তবে শনিবার দিনের বেলায় কিছু এলাকায় লোডশেডিংয়ের খবর পাওয়া যায়। ছুটির দিন থাকায় বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম ছিল। দিনে সর্বোচ্চ চাহিদা উঠেছে বেলা ৩টায় ১৪ হাজার মেগাওয়াট। এ সময় ৪২৮ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। এর আগের দুই ঘণ্টাতেও ৩০০ মেগাওয়াটের বেশি হারে লোডশেডিং করতে হয়েছে।

পিজিসিবি ও পিডিবি সূত্র বলছে, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে তৈরি ঘাটতি পূরণে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হয়। গ্যাসের সরবরাহ বাড়াতে পেট্রোবাংলাকে অনুরোধ করা হয়। তবে সন্ধ্যায় আদানির প্রথম ইউনিট উৎপাদনে ফেরায় কিছুটা স্বস্তি আসে। দ্বিতীয় ইউনিটটি চালুর পর এখন আর আদানির বিদ্যুৎ নিয়ে কোনো অস্বস্তি নেই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধ শুরু হলো: খামেনি

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম

বিদ্রোহী প্রার্থী ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরো ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে

কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি

ঠিকানা টিভি ডট প্রেস: মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরোনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের

ভোর রাতে সমর্থকদের কটু কথা না বলার আহ্বান জানিয়ে এমপি আমির হামজার পোস্ট

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ করেছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযান, কোটি টাকার ইয়াবাসহ আটক ১

বাগেরহাট প্রতিবেদকঃ বাগেরহাটে ২০ হাজার ৩শ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুলাই)

উল্লাপাড়ায় আসামীকে পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় দুই ওসি সহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে রেখে রোকন মোল্লা (৩৬) নামে এক ট্রাক চালকে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম, সলঙ্গা