বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের নোটিশ

ডেস্ক রিপোর্ট: বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়- পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এতে দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে বলেন, সংবিধানের ৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তাঁর পদমর্যাদা অগ্রাধিকারপ্রাপ্ত। সেই হিসেবে রাষ্ট্রপতির ছবি অপসারণের সিদ্ধান্ত সংবিধান ও প্রোটোকলবিরোধী এবং রাষ্ট্রপ্রধানের প্রতি অসম্মানজনক।

নোটিশে আরও বলা হয়, বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে অবিলম্বে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা- যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন- তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে ১০ দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তা না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ভুল রক্ত পুশ করার সাতদিন পর রোগীর মৃত্যু নিয়ে তোলপাড় 

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ‘ও’ পজেটিভ রক্তের বদলে ‘এবি’ পজেটিভ রক্ত পুশ করায় রোগীর নানা ধরনের উপসর্গের যন্ত্রণায় সাতদিন মৃত্যুর সঙ্গে

গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক

ঠিকানা ডেস্ক: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন। মঙ্গলবার সকালে সস্ত্রীক ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে

হাসিনাকে ফেরত চেয়ে ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছিল, একটি শব্দও খরচ করেনি ভারত

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন প্রশ্ন উঠতে পারে, দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি

গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক; গাজা উপত্যকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে (পিপার স্প্রে) ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে

পুলিশকে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে: সংসদে হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক পুলিশকে দায়িত্ব দিয়ে যথাযথ বাজেট না দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশের দৈনন্দিন

বরিশালে আওয়ামী লীগ নেতা কাজী কামালের বিরুদ্ধে সম্পত্তি দখল ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর আওয়ামী লীগ নেতা কাজী মফিজুল ইসলাম কামালের বিরুদ্ধে ঐতিহ্যবাহী বিউটি কমপ্লেক্স দখল ও মালিকপক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে। প্রায় ৪০ কোটি টাকা