বাংলাদেশের পাঠ্যবইয়ে থাকা মানচিত্র নিয়ে আপত্তি চীনের

নিজস্ব প্রতিবেদক: দেশের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে চীন। দেশটি বলছে, প্রাচীনকাল থেকেই এগুলো চীনের অংশ। এর পাশাপাশি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে দেশ হিসেবে দেখানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়া‌রি), কূটনৈতিক একটি সূত্র জানায়, জরিপ অধিদপ্তরের মানচিত্রের পাশাপাশি ইবতেদায়ি মাদ্রাসা এবং স্কুলের চতুর্থ শ্রেণির সামাজিক বিজ্ঞান বইয়ের ভুল তথ্য ও মানচিত্র নিয়ে গত নভেম্বরের শেষদিকে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায় বেইজিং।

চীন বলছে, মানচিত্রে তাদের জ্যাংনানের অংশকে ভারতের দেখানো হয়েছে। আর কাশ্মিরের যে অংশটিকে ভারতের দেখানো হয়েছে, সেটি জিংজিয়াং প্রদেশের আকসাই চীন, যা দীর্ঘদিন ধরে চীনের অধীনে রয়েছে। জ্যাংনান এবং আকসাই চীন বহু বছর ধরেই চীনের অংশ এমন দাবি করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বেইজিং।

এর পাশাপাশি নবম শ্রেণির বইয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য-সংক্রান্ত বিষয়ে হংকং এবং তাইওয়ানের সঙ্গে বাণিজ্য নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, সেটি নিয়েও আপত্তি জানিয়েছে চীন। চিঠিতে দেশটি বলেছে, হংকং ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।

এই আপত্তির পর শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তখন এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে নতুন বই ছাপানোর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ফলে এবার সংশোধনের কোনো সুযোগ নেই। তা ছাড়া হুট করে এমন কোনো বিষয় সংশোধন করা যায় কি না, সেটাও প্রশ্ন।

নতুন পাঠ্যবইয়ের হালনাগাদ পরিস্থিতি উল্লেখ করে চীনকে এ নিয়ে চাপ না দিতে অনুরোধ জানায় বাংলাদেশ। পরে সমন্বিতভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনাবিহীন দেশ ভালো চলছে না, বোঝাতেই এসব নাশকতা ঘটতে পারে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারও কালো হাত আছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর: কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের শরণার্থী শিবিরে অতিরিক্ত ভিড় ও পরিবেশগত চাপ কমাতে রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তর করে সরকার। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, এ উদ্যোগ মানবিক

চৌহালী বাজার মনিটরিং কার্যক্রমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমে বাজার

বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা

বাজার দখল নিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সংঘর্ষ; গুলিবিদ্ধসহ ২০ আহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার ও আড়ৎ দখলকে কেন্দ্র করে সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণসহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা