বাংলাদেশের দাপুটে বোলিংয়ে ১১০ রানে অলআউট পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের জবাব দিতে পারল না পাকিস্তান। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের দাপুটে বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেল সালমান আলী আঘার দল। টি-টোয়েন্টিতে ২৩ বারের দেখায় এই প্রথম পাকিস্তানকে অলআউট করতে পারল বাংলাদেশ।,

পাকিস্তান অল আউট হয়েছে শেষ ওভারের প্রথম তিন বলে তিন উইকেট হারিয়ে। এর আগেও উইকেটের মিছিলে যোগ দেয় তারা। তাদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান। আর কেউ ত্রিশ পার হতে পারেননি। আব্বাস আফ্রিদি করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। ম্যান ইন গ্রিনদের সাত ব্যাটার আউট হন সিঙ্গেল ডিজিটে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে দারুণ বোলিংটা করেছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার আজ মিরপুরে ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজেই ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

মোস্তাফিজের সঙ্গে হাত মেলান তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও তানজিম হাসান সাকিব। তাসকিন ৩.৩ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মাহেদি ও তানজিম সমান ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ১৯.৩ ওভারে ১১০ (ফখর ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমান মির্জা ০, আবরার ০*; মাহেদি ১/৩৭, তাসকিন ৩/২২, তানজিম ১/২০, মোস্তাফিজ ২/৬)

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওয়াকফ আইন কার্যকর পিছিয়ে দিলো ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত মুসলিম ওয়াকফ আইন কার্যকরের সময় পিছিয়ে দিয়েছে ভারত সরকার। এই আইনের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে। এ

ভুয়া মুক্তিযোদ্ধার ভিড়ে বছরে উধাও ২ হাজার ৪০০ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা নিয়ে দেশের সবচেয়ে পুরনো বিতর্ক যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারি হিসাব অনুযায়ী, ১৯৯৪ সালে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল

হাসপাতালের বিছানাতেই বিয়ে করলো অভিজিৎ

ডেস্ক রিপোর্ট: বিয়ের আয়োজন মানেই আনন্দ-উচ্ছ্বাসে সাজানো মঞ্চ, ফুলে মোড়া আসর আর অতিথির কোলাহল। কিন্তু মানিকগঞ্জে দেখা গেল একদম ভিন্ন চিত্র। হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা শরীরে

বসন্তের আগমনে রঙিন আলপনার ছোঁয়ায় রাজশাহী কলেজ

নিজস্ব প্রতিবেদক: ঋতুরাজ বসন্ত মানেই প্রকৃতিতে প্রাণবন্ততার নতুন ছোঁয়া, রঙিন ফুলের হাসি, শীতের তীব্রতা শেষে প্রকৃতির মাঝে ঠান্ডা-গরমের সোনালী মিশ্রণ”-পুষ্পিত সৌরভে এভাবেই ঋতুরাজ বসন্ত তার আগমনের

আওয়ামী লীগ অফিসে ব্যানার, পুড়িয়ে দিলেন বৈষম্যবিরোধী নেতারা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান শহরে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানার পুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের অফিসে টাঙানো ব্যানারটি দেখতে

সাদা পাথর লুটের মামলায় বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে