বাংলাদেশের কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ ভারতের

নিউজ ডেস্ক: বাংলাদেশের কয়েকটি পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর (ডিজিএফটি) জানায়, বন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ভারতে আমদানি করা যাবে না।

ডিজিএফটি জানিয়েছে, তবে ভারত হয়ে নেপাল বা ভুটানের মতো দেশে ওই সব পণ্য যাওয়ার ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। খবর এনডিটিভির।

আরো জনানো হয়, ফল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে আসাম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ককেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ককেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। তবে বাংলাদেশ থেকে আসা মাছ, এলপিজি, ভোজ্যতেলের মতো পণ্যের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

এর আগে বাংলাদেশের ‘ট্রান্সশিপমেন্ট’ সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। এই ঘোষণার দিন কয়েক পরেই বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করা হচ্ছে। তবে সেই নিষেধাজ্ঞা শুধু কার্যকর করা হয় স্থলবন্দরের ক্ষেত্রেই।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগের জন্য বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করতে চলেছে ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এক কর্মকর্তা ওই প্রকল্পের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার। ৬ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মিয়ানমার সীমান্তের অদূরের পাঁচগ্রাম পর্যন্ত।

এই বিকল্প পথের সমুদ্র -যোগাযোগ হবে কলকাতা থেকে মায়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বন্দর পর্যন্ত। সিত্তে থেকে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারের কালাদান নদীপথে সে দেশের পালেটয়া যাবে ওই জলপথ। এর পরে সড়কপথে মিজোরামের জোরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে। নতুন শিলং-শিলচর জাতীয় সড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে। পরবর্তী পর্যায়ে জোরিনপুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রধান ড. ইউনূস গত মার্চে চীন সফরে গিয়ে বলেছিলেন, উত্তর-পূর্ব ভারত স্থলবেষ্টিত এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক।

এর পরেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক একটি বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুরী দক্ষিণপাড়া গ্রামে

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক

সামনে ১০ নম্বর মহাবিপদ সংকেত: সাংবাদিক ইলিয়াস

ঠিকানা টিভি ডট প্রেস: অনলাইন এক্টিভিটিস ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশবাসীকে সতর্ক করে আজ একটি স্ট্যাটাস দিয়েছে, তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা

কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মো. মাইনুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজার

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ২ দিনের আল্টিমেটাম

সিরাজগঞ্জ প্রতিবেদক: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের শাহজাদপুরের সড়কে নবম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীরা দুই

সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প