বাংলাদেশের আমলাতন্ত্রের কমন চরিত্র যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা: নুরুল হক নুর 

ঢাকা উত্তর প্রতিনিধি: আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি বৃষ্টি যেদিকে তারা সেদিকে ছাতা ধরে অর্থাৎ ক্ষমতার বাতাস যেদিকে যাবে সেদিকে তারা যাবে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জুলাইয়ের প্রতিশ্রুতি প্রত্যাশা বনাম বাস্তবতা শীর্ষক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখা কর্তৃক আয়োজিত প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ।

নুরুল হক নুর এসময় আরো বলেন, আমলাতন্ত্ররা যদি আগেই ধারণা করে যে সামনে নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তাহলে সেই দলের হয়ে কাজ করবে তাতে করে কিন্তু বর্তমান সরকারের কথা তারা শুনবে না। নির্বাচনে যদি সকল দল অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করে এটা ভালো কিন্তু আমলাতন্ত্ররা যদি ঝুঁকে পড়ে অন্যদিকে তাহলে তাহলে আমরা সেই সুযোগ পাবো না যদি প্রশাসন একদিকে হেলে থাকে। গত ১১ মাসে প্রশাসনের ফাংশনে বা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তেমন স্বাভাবিক হয়নি । সুতরাং এই পরিবেশটা তৈরি করতে হবে এই মুহূর্তে তারা যদি নির্বাচনের তোড়জোড় শুরু করে তাহলে হেতে বিপরীত হবে।

বিগত সরকারের সময় যেগুলো ডামি নির্বাচন হয়েছে ওই পরিস্থিতি যদি এখন হয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন মানুষের কাছে হবে না। কিন্তু মানুষ মনে করছে যে এনসিপির প্রতি সরকারের একটু পক্ষপাততুষ্ট ভূমিকা আছে কিন্তু যদি তারা ভাবে যে বিএনপি বড় দল ক্ষমতায় আসবে এনসিপি বিরোধী দল হবে এটা তাহলে ভুল, তাহলে দেশে নির্বাচন সুষ্ঠু হবে না এবং মহাসংকট আরও তৈরি হবে বলেও বলেন তিনি।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক এডভোকেট শেখ শওকত হোসেনসহ আরো অনেকে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচন করতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার বেলা ১১টার দিকে শুনানি শেষে

সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে মুসুল্লীকে মারধর, উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মো. মোজাম আলী (৭০) নামে এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধরের পর আটক করে রাখার ঘটনা

ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ!

অনলাইন ডেস্ক: সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলন দমনে

ভুমিকম্পে রাজধানীতে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভূমিকম্পের পর এ দুর্ঘটনা ঘটে।

এনায়েতপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক,সাবেক থানা যুবদলের সহ-প্রচার সম্পাদক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭

মে দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক: জাতীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ সমাবেশ। মঙ্গলবার