বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা দিনদিনই বাড়ছে। বিশেষ করে হিন্দুকবাদী রাজ্যে এসব ঘটনার হার সবচেয়ে বেশি। কাজের সন্ধানে যেসব মুসলিম নাগরিক নিজ রাজ্যের বাইরে অন্য রাজ্যে যাচ্ছেন, সেসব কর্মীরা কোনো না কোনো অজুহাতে গেরুয়া বাহিনীর নির্যাতনের শিকার হচ্ছেন। এবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। আক্রান্ত ব্যক্তির নাম দিলজানি আনসারি; তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। অভিযোগ উঠেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাকে মারধর করে একদল যুবক।

পুলিশ জানিয়েছে, আনসারি গত ১৫ বছর ধরে প্রতিবছর প্রায় ছয় মাস করে ম্যাঙ্গালুরুতে গিয়ে শ্রমিকের কাজ করেছেন। প্রতিবছর কাজের প্রয়োজন অনুযায়ী চার থেকে ছয় মাস এ শহরেই থাকেন। রোববার ম্যাঙ্গালুরু সংলগ্ন কুলুর এলাকায় চার যুবক তার পথ আটকায় এবং তার পরিচয়পত্র দেখতে চায়। এ সময় সেসব যুবক তাকে ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করে। এ সময় দিলজানি নিজেকে ভারতীয় বলে দাবি করলেও ওই যুবকরা তা অস্বীকার করে তাকে মারধর শুরু করে। এ সময় দিলজানির কাছে থাকা বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে। এতে গুরুতর জখম হন তিনি। শেষে স্থানীয় এক নারী তাকে উদ্ধার করেন। আতঙ্কিত দিলজানি থানায় কোনো অভিযোগ করেননি। তিনি অভিযোগ দায়ের না করেই বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় নেতাদের জানান। পরে তারাই বিষয়টি পুলিশকে জানান।

তদন্তের পর পুলিশ দিলজানির নথিপত্র যাচাই করে নিশ্চিত হয় যে, তিনি ভারতীয় নাগরিক। সন্দেহভাজনদের নাম সাগর, দানুশ, লালু রথিশ ও মোহন যারা একটি ডানপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এদের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। চার অভিযুক্ত এখনো পলাতক।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যদি মনে করেন প্রশাসন দূর্বল, তাহলে আপনাদের ভূল হবে -সিরাজগঞ্জ জেলা প্রশাসক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দূর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করবো তাহলে আপনাদের ভূল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রিক্সা চালক নিহত

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই)

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আজ থেকে ১৩-১৪ বছর আগে

ফারাক্কার বিপরীতে হচ্ছে ২৫ কিলোমিটারের স্থায়ী বাঁধ

নিজস্ব প্রতিবেদক: নদী ভাঙন বাংলাদেশের একটি অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে পদ্মা নদীর বিশাল সীমান্ত এলাকা ভাঙনের কবলে পড়েছে। বর্তমানে আমরা যে অংশে দাঁড়িয়ে

স্বর্ণের ভরি ১ লাখ ৯৭ হাজার টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়

দুপুরে গণনা শেষ হলেও ফল প্রকাশ সন্ধ্যায়: জাকসু প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটায়। শনিবার (১৩