বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ হাসিনাকেই আগে ফেরত পাঠান: আসাদউদ্দিন ওয়েইসি

অনলাইন ডেস্ক: হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের নেতা আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সবার আগে ফেরত পাঠানো উচিত। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওই অনুষ্ঠানে ওয়েইসিকে প্রশ্ন করা হয়, সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাংলাভাষীদের যেভাবে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের আটক করে বিমানযোগে কলকাতায় পাঠিয়ে সীমান্তে ছেড়ে দেওয়া হচ্ছে, সে প্রসঙ্গে তার অবস্থান কী। এর জবাবে ওয়েইসি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনি কি বাংলাদেশি নন? তাহলে তাকেই আগে ফেরত পাঠানো হোক।’

তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। অথচ সাধারণ বাংলাভাষী দরিদ্র মানুষদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে জোরপূর্বক সীমান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনকি তাদের পরিচয় যাচাই করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বিজেপি সরকারের কড়া সমালোচনা করে ওয়েইসি বলেন, ‘দেশকে যদি সত্যিই অনুপ্রবেশকারীমুক্ত করতে চান, তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করুন। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে এখানে জায়গা দিয়েছি? তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন এবং সমস্যারও সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের দরিদ্র মানুষদের অমানবিকভাবে সীমান্তে ফেলে আসা হচ্ছে।’

লোকসভার এই সদস্য আরও বলেন, ‘দেশে যিনিই বাংলায় কথা বলেন, তাকেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। এটা কী ধরনের বিদেশাতঙ্ক, তা সহজেই বোঝা যায়। এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে দাঁড়িয়েছে।’

তিনি এসময় ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক জনপ্রিয় অভ্যুত্থানকে সম্মান জানানো উচিত এবং নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই হবে ভবিষ্যতের সঠিক পথ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশ পৌর যুব জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে পৌর যুব জামায়াতের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ ই রমজান)

শিয়ালকোল আব্দুল্লাহ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নজরুল ইসলামঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের অন্যতম বিদ্যাপিঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির

কাজিপুরে ভূমি মেলা উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ভূমি মেলা দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন

ইসরায়েল-আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠকে ফিলিস্তিন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন, যা খুবই বিরল একটি ঘটনা। এই সফরে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো

খাদ্য মজুদের হিড়িক, বাঙ্কারে ছুটছে সীমান্তের বাসিন্দারা

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা তৃতীয় দিনে গড়িয়েছে। পাকিস্তান গতকাল রাতেও ২০টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। ভারত ও