বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত

অনলাইন ডেস্ক: সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।তার পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু করছে ইউএই।

বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি জানান, ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে।

রোববার বিকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতকালে এসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। যার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে অর্ধডজনেরও বেশি মন্ত্রিপর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল।

বিশেষ দূতকে রাষ্ট্রদূত জানান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে। ব্যবসায়িক প্রতিনিধিদলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করা হয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি করেছে।

রাষ্ট্রদূত আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে।নিরাপত্তারক্ষীদের জন্য ৫০০টি ভিসা ইতোমধ্যে ইস্যু করা হয়েছে, আরও ১ হাজারটি অনুমোদিত হয়েছে ও শিগগিরই ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, আশা করা হচ্ছে- সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করবে।রাষ্ট্রদূত বাংলাদেশি কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত মানবিক ও সহানুভূতিশীল মামলাগুলো বিবেচনায় অব্যাহত নমনীয়তার আশ্বাস দিয়েছেন।

এ উন্নয়নকে স্বাগত জানানোর পাশাপাশি রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদিকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন লুৎফে সিদ্দিকী।দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে এ মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধিদলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চোখ-মুখ ঢেকে অজ্ঞাত স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত স্থান থেকে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কয়েকজন নেতাকর্মী। সেখানে মুখ বেঁধে কেক কাটতে দেখা গেছে তাদের। শনিবার মধ্যরাত

খুলনায় সাবেক মেয়র খালেক ও এমপি জুয়েলসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা 

খুলনা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ

মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই মিনিটের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: রাষ্ট্রদূত মোলার

ঢাকা উত্তর প্রতিনিধি: বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত ৫০ বছর ধরে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স

সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ নং ওয়ার্ড শাখার মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে