বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয় কৃষককে ধরে আনলেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: খেতে কাজ করার সময় দিনাজপুর সীমান্তে বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে বাংলাদেশিরা কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি)। সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসে দুজনকেই ফেরত দেওয়া হয়।

ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছিল তার নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের ধরে নেওয়া কিশোরের নাম মো. আলামিন। তিনি বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানসহ কয়েকজন গণমাধ্যমকে জানান, আজ সকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন। এ সময় বিএসএফ সদস্যদের ৬ জনের একটা টিম এসে তাকে মারধর করে এবং টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে। তারপর বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

এসব ঘটনার পর পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, ৫ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলামিনকে তারা ফেরত দিয়েছে। আর ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: সারা ভারতসহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাতে সামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল সাড়ে নয়টার দিকে

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

ডেস্ক রিপোর্ট: গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ভগ্নাবশেষের

জামায়াতের সঙ্গী হচ্ছে এনসিপি ৩০-৫০ আসন নিয়ে দরকষাকষি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় যতই কাছে আসছে, ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এরই মধ্যে নিজ দলের

সিরাজগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এক রাতে ১৬টি কবরের মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে এ

হঠাৎ কেন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, ভয়াবহ পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো

আর্শীবাদের পরই মৃত্যু—রাজশাহীর হোটেল কক্ষে সবুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিয়ের আর্শীবাদ সম্পন্ন হওয়ার পরই রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।