বাংলাদেশসহ ৪০ দেশের পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব

অনলাইন ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চমাত্রার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর গালফ নিউজ।

সর্বশেষ তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান, জার্মানি, ইরান, চীন, ভারত, যুক্তরাজ্য, মিশর, জাপানসহ মোট ৪০টি দেশ রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়াসহ ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিও স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী নিষিদ্ধ দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। তবে তাপপ্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্য নির্ধারিত স্বাস্থ্যমান পূরণ করলে আমদানি করা যাবে। এজন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সরকারি স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক।

সৌদি কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন হলে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিষেধাজ্ঞা শিথিল বা বাড়ানো হতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ

ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অধিকার সমতা ক্ষমতায়ন, নারী কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও নারী উন্নয়ন  অধিদপ্তরের  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস

পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-তে গোলাগুলির সময় শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান মুরলী নায়েক (২৭)। বৃহস্পতিবার (৮ মে) রাতের এ ঘটনা

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই মামলাগুলো

খুলে যাচ্ছে সিরাজগঞ্জের ৯ উড়াল সেতু,উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ১০ দিন আগে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর মধ্যে নয়টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হবে। এ

সিরাজগঞ্জে সিপাহি পদে ভুয়া নিয়োগে পৌণে ২২লাখ টাকা আদায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে ভুয়া নিয়োগপত্র ও পুলিশ ভেরিফিকেশন দেখিয়ে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা