বাংলাদেশসহ ১৬ দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত

নিউজ ডেস্ক: সিয়াম সাধনার এক মাস পর আজ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম বিশ্বের ১৬ দেশের মুসলমানরা। রোববার (৩০ মার্চ) বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ এই ১৬টি দেশের সরকারি ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।

দেশেগুলো হচ্ছে বাংলাদেশ, ইরান, ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিসিয়া ও লিবিয়া।’

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে গতকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশে।

তবে ইরান, মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিসিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, রোববার সেসব দেশে ৩০ রমজান পালিত হবে। অতএব সোমবার ঈদ উদযাপন করবে তারা।’

এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশে সোমবার ঈদ উদযাপিত হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়ায়ও সোমবার ঈদ হবে।

ইরাকে আবার ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, সোমবার ঈদ উদযাপন করবে ইরাক। তবে কুর্দিস্তান রিজিওন্যাল গভার্নমেন্ট নিজস্বভাবে শনিবার চাঁদ দেখে রোববার ঈদ উদযাপন করেছে।

একইভাবে লেবাননে সুন্নি কর্তৃপক্ষ রোববার ঈদের কথা জানিয়েছে। তবে শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রোববার চাঁদ দেখে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। অর্থাৎ তারা সোমবার ঈদ উদযাপন করবে।

সূত্র : গালফ নিউজ

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে আলাল বলেন একটি দল আছে তাদের মূল শেকড় পাকিস্তানে

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলটির শেকড় পাকিস্তানে। তিনি বলেছেন, একটি দল আছে তাদের মূল

কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ

বেলকুচিতে ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও রাখাল রাহার শাস্তির দাবিতে বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও নাস্তিক রাখাল রাহা’র সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার (৭মার্চ) বাদ

মায়ের অসুস্থতায় কেন্দ্রে দেরি, পরীক্ষায় বসতে না পেরে ভেঙে পড়ল বাবাহারা আয়েশা

অনলাইন ডেস্ক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছায় বাবাহারা আয়েশা। আর মাত্র দেড় ঘণ্টার দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া

কাবা শরীফের ইমাম উদ্বোধন করবেন টাঙ্গাইলের মসজিদ

 টাঙ্গাইলের গোপালপুরে যমুনার শাখা ঝিনাই নদীর তীরে ২০১ গম্বুজের মসজিদ নির্মিত হয়েছে। শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ কাজ ২০১৩

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম